মাগুরাতে কাত্যায়নী পূজায় বাহুবলী টু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা জেলার কাত্যায়নী পূজা গোটা দেশে পরিচিত। থিমের চমক, পাশাপাশি প্রতিমার উচ্চতাও অন্যতম সেরা আকর্ষণ। শহরে এবার বেশ কিছু পূজায় দর্শক টানতে থিমের পূজার আয়োজন করা হয়েছে।

মাগুরা ছানাবাবুর বটতলায় এবার কাত্যায়ানী পূজার মূর্তি তৈরি করছেন বাহুবলী টু আদলে। ৫৫ ফুট উঁচু এ প্যাণ্ডেল ঘিরে ইতোমধ্যে শহরে কৌতুহল তৈরি হয়েছে। এবার মণ্ডপের সঙ্গে মানানসই কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করছেন উজ্জ্বল কুমার গুরু। তিনি মাগুরানিউজকে বলেন, এ বছর কাত্যায়নী পূজায় চমক থাকবে বাহুবলী টু। এ মূতি তৈরিতে ব্যয় হবে ৫ লাখ টাকা। পূজা মণ্ডপ তৈরি হবে কুরুক্ষেত্রের যুদ্ধের মঞ্চের আদলে।

ফাল্গুনি ডেকোরেটরের মালিক সমীর কুমার বলেন, এ বছর আমি কাত্যায়ানী পূজার প্রধান গেট তৈরি করছি ভারতের উত্তর প্রদেশের জগনাথদেবের মন্দিরের আদলে। যাতে ব্যয় হবে ১৩ লাখ টাকা।

এ বছর মাগুরা পৌর এলাকায় ১৫টিসহ জেলায় মোট ৯১টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা শেষ হবে ৩০ অক্টোবর দশমীর মাধ্যমে।

মাগুরায় এ উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ দর্শনার্থীদের পাশাপাশি পার্শ্ববর্তী নেপাল ও ভারত থেকেও ছুটে আসেন উৎসাহীরা। এলাকার প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজন আসেন পূজা দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: