মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী পেলো ইয়েস কার্ড

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদকঃ

খুলনা বিভাগীয় আরবি ভাষা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা যশোর জিলা স্কুলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিযোগিতার সমন্বয় উপাধ্যক্ষ নুরুল ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিভাগীয় আরবি ভাষা ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ২৩ প্রতিযোগীর মধ্যে ৮ জন ইয়েস কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। তারা জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রধান অতিথির হাত থেকে তারা ইয়েস কার্ড, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

ইয়েস কার্ডপ্রাপ্তরা হলেন, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী আলকামা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র ফাইজুল্লাহ, বাগেরহাট আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী আসলাম হোসাইন, যশোরের ঝিকরগাছা দারুল উলুম মাদরাসার শিক্ষার্থী বেলাল হুসাইন, যশোরের পুরাতন কসবা দারুল উলুম মাদরাসার ছাত্র মো. আব্দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, যশোর আমিনিয়া কামিল মাদরাসার মাসউদুর রহমান ও সাতক্ষীরার হজরত আবু বক্কর সিদ্দিক মাদরাসার আহম্মদ বিন হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: