আজ রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মাগুরানিউজ.কম:
অবশেষে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লো মাগুরার শালিখা উপজেলার নাঘোষো গ্রামের কলেজ শিক্ষার্থী শিমুল মিয়া (১৭)। পূর্ব বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর শালিখার সিংড়ায় বিহারীলাল শিকদার কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষরা তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। শিমুল মিয়া ওই গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। এ ঘটনায় কিছুটা উত্তপ্ত শালিখার নাঘোষা।
শিমুলের মা ফেরদৌসি বেগম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী চেঙ্গারডাঙ্গা গ্রামের জাকারিয়ার নেতৃত্বে ৬ বখাটে গত ১৪ অক্টোবর সকালে শিমুলকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, নিহত শিমুলের লাশ ঢাকা থেকে ময়না তদন্ত শেষে মাগুরায় আসার পর মামলা হবে। আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশ সচেষ্ট রয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


