মাগুরানিউজ.কম:
মাগুরায় কৃষি প্রণোদনা কার্যক্রমের আজ শুভ উদ্বোধন করা হয়েছে। প্রণোদনার আওতায় মাগুরা সদর উপজেলার ৩ শহস্রাধিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে কৃষি বিভাগ। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, জেলা কৃষি প্রকৌশলী জয়দেব চক্রবর্তী।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর রবি ও খরিপ মৌসুমের জন্য ২ হাজার ৭০ জন সরিষা চাষি, ২৯০ জন ভুট্টা চাষি, ৪জন বিটি বেগুন চাষি, ৫১০ জন তিল চাষি ও ২৮০ জন মুগ ডাল চাষিকে মাথাপিছু এক থেকে চার কেজি বীজ ২০ থেকে ৩০ কেজি সার দেওয়া হচ্ছে।


