শালিখায় আদিবাসীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সহায়ক উপকরণ বিতরণ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

শালিখায় আদিবাসীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রাজস্ব তহবিলের অর্থে আদিবাসী ও দুঃস্থ মহিলাদের মাঝে ৩৫টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে ৮টি হুইলচেয়ার এবং আদিবাসী স্কুল-কলেজের ৬০ জন শিক্ষার্থীর মাঝে ৩ থেকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মুন্সি ছাদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল  ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, সহকারী পুলিশ সুপার কনক কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এ্যাড. শ্যামল কুমার দে, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আরজ আলী বিশ্বাস, শেখ ফিরোজ হোসেন প্রমুখ।
ছবি-সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: