মাগুরায় কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদকঃ

বিজ্ঞ আদালতের নির্দেশে মাগুরার মহম্মদপুরের বাবুখালি গ্রামে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর ১মাসেরও অধিক সময় পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে তার লাশ পুনঃ ময়না তদন্তের জন্যে উত্তোলন করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান- ২৩ জুলাই সকালে বাড়ির অদুরে একটি গাছ থেকে আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়। সম্প্রতি ওই মৃত্যুর পোষ্ট মর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর সেখানে আত্মহত্যা উল্লেখ করা হয়। এতে আনোয়ারের স্ত্রী মঞ্জুরা বেগম চিকিৎসকদের গাফিলতির কথা উল্লেখ করে তার স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে আদালতে পুনঃ ময়নাতদন্তের জন্য আবেদন জানান। এর প্রেক্ষিতে মাগুরা জজ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু লাশ উত্তোলন করে পুনঃ ময়না তদন্তের নির্দেশ দেন।

সোমবার দুপুরে মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম উপস্থিত থেকে এ লাশ উত্তোলন করে পুনঃ ময়না তদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: