মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পছন্দের শীর্ষে গৃহস্থের গরু। কোরবানির ঈদ সামনে রেখে জেলার বড় হাটগুলোতে প্রচুর গরু উঠছে। গত বছরের তুলনায় ক্রেতা কম। গরু বিক্রি করতে না পারায় হতাশ গৃহস্থ ও ব্যাপারীরা।
জানা গেছে, মাগুরা সদরের কাটাখালী, আলমখালী, রামনগর, আলোকদিয়া, গোপালপুর, শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া, লাঙ্গলবাধ, শালিখার আড়পাড়া, সীমাখালী, গাবতলা ও মহম্মদপুর উপজেলার বেথুলিয়া এবং বালিদিয়া জেলার সবচেয়ে বড় গরু কেনাবেচার হাট। প্রতিবছর ঈদের আগে গরু ব্যবসায়ীরা খামারিদের বাড়ি থেকে গরু কিনে নিয়ে যান। কিন্তু এ বছর আমদানির তুলনায় গরুর পাইকার কম। স্থানীয় ক্রেতাদের ছোট ও গৃহস্থের গরু কেনার প্রতি ঝোঁক বেশি।


