মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক–
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাগুরার শালিখায় বর্ধিত কর্মীসভা করেছে শালিখা উপজেলা আওয়ামী যুবলীগ।
উপজেলার আড়পাড়া আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত বর্ধিত কর্মীসভায় শালিখা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব ফজলুর রহমান ফজলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব আলী আহমেদ আহাদ, এ্যাড. আশরাফ খাঁন, জনাব জাকির হোসেন প্রমূখ।
সভা পরিচালনা করেন শালিখা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।


