মাগুরানিউজ.কমঃ
আমরা করবো জয়! আমরা করবো জয়
একটা সময় ছিল যখন নারীদের খেলা বলতে মিউজিক্যাল চেয়ার, সুঁচে-সুতা পড়ানো, বিস্কুট খেলা, বালিশ খেলা এগুলোই সামনে চলে আসতো। সময়ের পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে মানুষের ধ্যান-ধারণা, চিন্তা-ভাবনা ও কাজেও পরিবর্তন এসেছে। পুরুষের সাথে পাল্লা দিয়ে নারীরাও এগিয়ে চলছেন সমানতালে। বর্তমান সময়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ সব ধরণের খেলায় নারীরা অংশগ্রহণ করছেন। শুধু অংশগ্রহণ নয় বিজয়ী হয়েও ফিরেছেন। শুধু কথায় নয় কাজেও মেয়েরা প্রমাণ করেছেন “আমরাও পারি।”
আজ মাগুরাতে সরকারি শিশু পরিবার (বালিকা) এর শিক্ষার্থীদের জন্য ক্রীড়া মন্ত্রনালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক জনাব আতিকুর রহমানের সভাপতিত্বে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শেখ মাহেনুল হকসহ অন্যরা। অনুষ্ঠান থেকে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়মিত খেলাধুলার চর্চার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।


