বগিয়া ‘চ্যাম্পিয়ন’

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

সদর উপজেলা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।  খেলায় বগিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে হাজিপুর ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রায় শেষ মুহূর্তে বগিয়া ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে জয় সূচক একমাত্র গোলটি করেন শাহরিয়ার বাপ্পি। উচ্ছাসে ফেটে পড়ে কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম।

খেলা শেষে অংশগ্রহণকারি দুটি দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির এবং কায়সার হামিদ।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাকক খন্দকার আজিম আহমেদ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সনজয় জামান বিপুসহ আরো অনেকে।

মাদক ছাড়ুন, খেলাধুলা করুন। দেশ গঠনে অংশ নিন-এই শ্লোগান নিয়ে গত ২৮ জুলাই থেকে মাগুরার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ফুটবল দল নিয়ে শুরু শুরু হয় এই ফুটবল টুর্ণামেন্ট। মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বিরেন শিকদার এমপি।

সদর উপজেলার আলোকদিয়া, গাবতলা এবং রাউতড়া হাইস্কুল এই ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্ট শেষে শনিবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: