কেন নয়?

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র –

প্রশ্নটা ছিলো- জেলার সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের কাছে কি ‘লিগ্যাল এইড’ সেবা পৌছে দেয়া সম্ভব? উত্তরে দৃঢ়তার সঙ্গে জানানো হলো, কেন নয়? এ সেবা তাদের অধিকার। আপনি, আমি, আমরা- সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই চাহিদাসম্পন্ন বেশিরভাগ মানুষের কাছে এ সেবা পৌছে দিতে পারবো। তাহলে কেন নয়?

আজ শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে আয়োজিত লিগ্যাল এইডের মতবিময় সভায় এভাবেই আত্নপ্রত্যয় ব্যক্ত করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় তিনি একযোগে কাজ করার জন্য সম্ভাব্য সকলের প্রতি আহবান জানান।

মাগুরার লিগ্যাল এইড কার্যক্রম দেশে অনুসরনীয় হয়ে উঠেছে। সেবা প্রাপ্তি হাতের কাছে পৌছে দিতে দ্রুত বাড়ছে স্বেচ্ছাসেবী স্বউদ্যোগী কর্মী। একের পর এক মতবিনিময় সভা বাস্তবে একেকটি কর্মশালায় পরিনত হচ্ছে। যেখানে উপস্থিতির বেশিরভাগ মানুষই সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিত্বকারী  বিশিষ্টজনেরা। বিষয়টির প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে জেলা লিগ্যাল এইড নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীদের সাবলিল কার্যকরী উপস্থাপনায় বিষয়টি স্বচ্ছ ধারনা তেরী হচ্ছে। পাশাপাশি অনুপ্রানীত হয়ে তৈরী হচ্ছে স্বেচ্ছাসেবা কর্মী। এভাবে প্রতিনিয়তই বাড়ছে ‘লিগ্যাল এইড’ কর্মী।

সাপ্তাহিক ছুটির দিনগুলোত জেলাজুড়ে চলছে বিরামহীন তথ্য প্রদানকারী প্রশিক্ষিত কর্মী তৈরীর এই অভিযান। সেবা কার্যক্রম ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে। হাসি ফুটছে অগুনতি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে। আর এসবের নেতৃত্বে রয়েছেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। নানামুখি জনবান্ধব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে যিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

চলমান কর্মকান্ডের অংশ হিসাবে শনিবার সকাল ১০টায় শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে প্রায় ৫শতাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

সভাপতিত্ব করেন আড়পাড়া ইউপি চেয়ারম্যান জনাব আরজ আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জজ জনাব অনুশ্রী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: