মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপনসহ নানা উন্নয়ন কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও এ্যাড. সাইফুজ্জামান শিখরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।
শনিবার বিকালে সৈয়দ আতর আলী সড়কের জামরুলতলা থেকে সকালের আড্ডা নামক সংগঠনের আয়োজনে সুবিশাল মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়
মিছিলে শত শত মোটরসাইকেলসহ ঢাক, ঢোল বাজিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণীপেশার নারী-পুরুষ অংশ নেন। আনন্দ মিছিলকে কেন্দ করে মুখরিত হয়ে ওঠে শহর।

