বাংলাদেশ পুলিশ পদক পেলেন মাগুরার কৃতি সন্তান আসমা সিদ্দিকা মিলি

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সাহসী ও মানবসেবী হিসেবে ১৮২ পুলিশ সদস্যকে পদক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম ও পিপিএম-সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ২০১৮ পেয়েছেন ডিএমপি উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলি (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন)। আজ সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আসমা সিদ্দিকা মিলিকে পদক পরিয়ে দেন।

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিঞা ও রিজিয়া খানমের কৃতি সন্তান আসমা সিদ্দিকা মিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। ২৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস ( পুলিশ) ক্যাডারে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারীত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডি আর কঙ্গোতে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিপদকে ভুষিত হন। ২০১৭ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাচ প্রাপ্ত হন।

জনকল্যাণকর কাজের মাধ্যমে দেশ ও জনগনের সেবা করতে দৃঢ় প্রত্যয়ী আসমা সিদ্দিকা মিলি আমৃত্যু দেশের সেবা করার জন্য মাগুরাসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: