বাড়ছে শীত, বাড়ছে দেনা

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ

শৈত্যপ্রবাহে মাগুরা অঞ্চলের নিম্নবিত্ত মানুষদের জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বৃহস্পতিবার থেকে শীতের তীব্রতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীতের তীব্রতায় কৃষকরা মাঠে যেতে পারছেনা। শ্রমিক ও শ্রমজীবি মানুষগুলো পড়েছে আরো বেশি বেকায়দায়। একদিকে সংসার অন্যদিকে বিভিন্ন এনজিও’র ঋনের কিস্তি, সবমিলে হিমশিম খেতে হচ্ছে তাদের। সঙ্গে রয়েছে শীত নিবারনের সামগ্রীর প্রয়োজনীয়তা।

শহরে শীতের প্রকট কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে শীতের তীব্রতা ব্যাপক,  ফলে গ্রামীন বাজারগুলোতে লোকজনের উপস্থিতি খুবই কম।

শীতের প্রভাবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অসহায় দরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর পরিবারের মানুষগুলো। কাজ করতে না পারায় উপার্জনহীন দিন কাটছে অগুনতি মানুষের।

শালিখার আড়পাড়া, চুকিনগর, নাঘোসা, সীমাখালী, পিয়ারপুর, ছান্দড়া, চতুরবাড়ীয়া, শত খালী, কুমার কোটা, উজগ্রামসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখাগেছে এসব গ্রামের দিনমুজুর, ভ্যান চালকসহ দরিদ্র পরিবারের লোকজন কাজে যেতে না পারায় অনেকেই দায় দেনাগ্রস্থ হয়ে পড়েছেন। যারা এরপরও বেড়িয়েছেন তারাও তেমন উপর্জন করতে পারছেন না। লোকজন তেমন বাইরে বের না হওয়ায় অটো ভ্যান, নসিমন, করিমনসহ গ্রামীন এসব যানবাহনের মাচালকরাও দারুন অর্থ সংকটে পড়েছে। ফলে উপযুক্ত আয় না হওয়ায় দায়দেনা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। চা ও পানসহ ক্ষুদ্র দোকানগুলিতে ঠিকমত কেনাবেচা না হওয়ায় ঋণের কিস্তির টাকা দেওয়া দুস্কর হয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: