গরম কাপড়ে গরম মাগুরা শহর!

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক- 

দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে মাগুরায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম অসুবিধায়। ঘনকুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ফুটপাত ও হকার মার্কেটে গরম কাপড়ের বেচাকেনা।

শহরের হকার মার্কেট ও অস্থায়ী ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। সোয়েটার, জ্যাকেট, শাল, টুপি, টাইস, হাতমোজা ও কানটুপির দোকানেই বেশি ভিড় দেখা গেছে। এসব কাপড়ের দোকান থেকে কমদামে পছন্দসই শীতের কাপড় কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা।

 

বিক্রি ভালো হওয়ায় শহরের পোস্ট অফিস রোড ও থানার সামনে গরম কাপড়ের অস্থায়ী দোকান গতবারের তুলনায় বেড়েছে।

তবে গতবারের তুলনায় এ বছর গরম কাপড়ের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: