১৭ পেরিয়ে গেছে তবুও…

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেছে তবুও স্বরূপে ফিরতে পারেনি মাগুরা বিসিক শিল্পনগরী। এতে মাগুরা জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রত্যাশিত কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে জেলার মানুষ।

২০০১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই শিল্পনগরীর অনুমোদন মিললেও জমি অধিগ্রহণ সমস্যাসহ নানা জটিলতায়  প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি।

মাগুরা বিসিক সুত্র বলেন, ২০০১ সালে মন্ত্রিপরিষদের সভায় মাগুরা বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য প্রাথমিকভাবে ১৫ একর জমি অধিগ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মাগুরা পৌর এলাকার লক্ষ্মীকান্দর মৌজার ১৫ একর জমি অধিগ্রহণে প্রস্তাবও করা হয়। কিন্তু জমির মালিকরা এর প্রতিবাদে আন্দোলনে নামে। ফলে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়।

বিসিক সুত্র আরও জানান, একনেকে অনুমোদনের প্রায় ১৩ বছর পর ২০১৪ সালের নভেম্বরে মাগুরা বিসিক শিল্পনগরীর জন্য সাইট চিহ্নিতকরণের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিসিক ঢাকাস্থ প্রধান কার্যালয়ের একজন উপমহাব্যবস্থাপক, প্রকৌশল বিভাগের একজন প্রতিনিধি, একজন উপব্যবস্থাপক, মাগুরা জেলা প্রশাসকের প্রতিনিধি ও মাগুরা বিসিক প্রধানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। তবে ঢাকাস্থ প্রধান কার্যালয়ের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত মাগুরায় আসেননি। সঙ্গত কারণে ওই কমিটির উদ্যোগে কোনো সাইটও দেখা হয়নি।

স্থানীয় বিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে ২০১৫ সালের জুনে মাগুরার কাশিনাথপুর, শিমুলিয়া, রাজধরপুর ও লক্ষ্মীকান্দর পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় ১৫ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু এ বিষয়েও প্রধান কার্যালয় থেকে আজ পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি।

১৯৮৭ সালে মাগুরায় শিল্প-সহায়ক কেন্দ্র বিসিক অফিসের কার্যক্রম শুরু হয়। শুরু থেকে এখন পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে অফিস নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।

বিচ্ছিন্নভাবে ছোট পরিসরে মাগুরার বিভিন্ন এলাকায় কিছু শিল্প-কারখানা গড়ে উঠলেও বিসিক শিল্পনগরী না থাকায় সেগুলোর যথাযথ বিকাশ ঘটেনি বলে সংশ্লিষ্ট উদ্যোক্তারা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: