ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির কার্যকরি কমিটি গঠন

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ

যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির নূতন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার আখতারুজ্জামানকে সভাপতি এবং সরকারের অতিরিক্ত সচিব মোঃ আবু আবদুল্লাহকে মহাসচিব করে ২০১৮-১৯ সাল মেয়াদের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

২৯ সদস্য বিশিষ্ট নর্বনির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ, ঢাকাস্থ যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনে সহায়তার প্রচেষ্টা চালাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশেষ করে চাকুরী তথ্য, চিকিত্সা ও শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, গ্রামোন্নয়ণের জন্য সরকারী ও বেসরকারী সহায়তার প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করেন।

৩০ ডিসেম্বর নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- বিকর্ণ কুমার ঘোষ, এ কে এম মোজাফফর হোসেন জোয়ার্দ্দার, নাসিম আনোয়ার, গাজী সাইফুর রহমান, কোষাধ্যক্ষ- এস এম মোহসীন হোসেন, যুগ্ম সম্পাদক- মোঃ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক- এস. এম. ফেরদৌস আলম, দপ্তর সম্পাদক-সরদার মোঃ আবদুল গফফার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শেখ আলমুন ইসলাম পিপুল, অর্থ, সমাজ কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক- মুহাঃ আখতারুজ্জামান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- খান জাকির হোসেন দারা, শিক্ষা, যুব ও ছাত্রকল্যাণ সম্পাদক- এম. এ তুহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা- তানজিলা খানম, মহিলা বিষয়ক যুগ্ম সম্পাদিকা- দীপ্তিময়ী জামান, কার্যনির্বাহী সদস্য- অধ্যাপক ডাঃ সৈয়দ আফজালুল করিম, এস. এম. তরিকুল ইসলাম, মোঃ শহিদুজ্জামান, আশরাফুল হাবিব ফিরোজ, শেখ মোঃ মিজানুর রহমান বাবলু, ড. মোঃ আশরাফুল হক, কাজী রেজাউল হোসেন, মোঃ কবিরুজ্জামান, নাসিরুল ইসলাম নাসির, ডাঃ আহমেদ শফিকুল হায়দার, শরীফ মোস্তাফিজুর রহমান ও এ্যাডভোকেট বিকাশ কুমার নস্কার প্রমুখ।

১৯৪৮ সালে বিশিষ্ট কবি গোলাম মোস্তফার নেতৃত্বে ঢাকায় বৃহত্তর যশোর সমিতি যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির প্রধান কার্যালয় বাবুপুরা, নীলক্ষেত, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: