মাগুরায় ৫ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুর ও শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৪জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

মহম্মদপুর থানা সুত্রে জানা যায়, গত তিন দিনে মহম্মদপুর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মহম্মদপুর উপজেলা সদরের সূর্যকুন্ড গ্রাম ও জেলার শ্রীপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সিসির ৩টি বাজাজ ডিসকভার ও একটি হিরো হোন্ডা ডন মোটরসাইকেল উদ্ধার ও ৪ ব্যক্তিকে আটক করেছে। পুলিশের দাবি আটক ব্যক্তিরা গাড়ি চুরির সংঘবদ্ধ চক্রের সদস্য। আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ি এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলা সদরের মাহামুদ আলী বিশ্বাসের ছেলে আনিচুর রহমান (২৭), পিরু কুমার দাসের ছেলে বিজয় কুমার দাশ (১৫), কাশেম শ্বিাসের ছেলে নাজির বিশ্বাস (২৮)। আটক অপরজন ফরিদপুরের বোয়ালমারির হাটখোলা এলাকার মৃত আব্দুল খালেক শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (২৮)।

ছবি- সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: