মাগুরায় ফেল করে ২ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা!

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

জেএসসি পরীক্ষায় ফেল করে ২ ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার সন্ধ্যায় তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, ২০১৭ সালে অনুষ্ঠিত জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দেয় মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের লিটন মিয়ার মেয়ে মিতা খাতুন (১৪) ও টোকন মল্লিকের মেয়ে মুসলিমা (১৪)। শনিবার দুপুরে ফল প্রকাশ হলে ওই দুজন অকৃতকার্য হয়। এ ঘটনায় তারা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষপানের বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন।

মুসলিমার বাবা টোকন মল্লিক জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে মুসলিমা বাড়িতে রাখা ঘাস মারা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। মিতা খাতুনের মা জানান, ২-৩ দিন আগে মিতা তার দাদির কাছ থেকে পাখি মারার কথা বলে ফুরাডান নিয়ে লুকিয়ে রাখে। পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর সে অকৃতকার্য হয়েছে জানতে পেরে ওই ফুরাডান খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত পাল জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো আশঙ্কা মুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: