মাগুরায় সড়ক দূর্ঘটনায় আহতদের পাশে এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সমীর সাহা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। একটি বাস স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী একটি গ্রামবাংলাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত ১৫ জন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা থেকে মাগুরা পৌছেই আজ বিকেলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে উপস্থিত হন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান প্রমুখ।

জেলা যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান জানান, গতরাতে দূর্ঘটনার পরপরই এ্যাড. সাইফুজ্জামান শিখরের নির্দেশে আহত ব্যক্তিদের পাশে থেকে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা ও সার্বিক সহযোগীতা প্রদান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: