মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সমীর সাহা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন। নিহত সমীর সাহা (৫০) মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের বলরাম সাহার ছেলে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার সরোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া এলাকায় একটি বাস স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী একটি গ্রামবাংলাকে পেছন থেকে ধাক্কা দিলে গ্রামবাংলাটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ গ্রামবাংলায় থাকা ২০ যাত্রী আহত হন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণার কথা জানিয়েছেন তিনি।

আহতদের মধ্যে সমীরসহ ১৬ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সমীর সাহা মারা যান। আহতদের মধ্যে আরও চার-পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস জানান, আহতদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: