‘জনগণ আবারো আ.লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে’- মাগুরায় চিফ হুইপ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ভোট দিয়ে বিজয়ী করবে। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এ অঞ্চলের সন্ত্রাসীদের প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠিত করেছেন। দেশের জনগণ এখন শেখ হাসিনা মুখী-আওয়ামীলীগ মুখী। দেশের মানুষ আওয়ামীলীগকে ভোট দিতে চায় কেননা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ক্ষেত্রে এমন কোন জায়গা খালি রাখেননি, যেখানে উন্নয়ন হয়নি।

চিফ হুইপ সোমবার দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দানে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সংসদ সদস্য আছাদুজ্জামানের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আ স ম ফিরোজ বলেন, দেশের জনগণ এখন শেখ হাসিনা মুখী, আওয়ামী লীগ মুখী। দেশের মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকারের সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশে বয়স্ক ভাতা, বিধাবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিএফ কার্ড, মুক্তিযোদ্ধভাতাসহ শিক্ষকদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান এমপি, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, আব্দুল হাই এমপি, মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সি রেজাউল হক প্রমুখ।

চিফ হুইপ আসম ফিরোজ বলেন, মরহুম জননেতা আছাদুজ্জামান সাহেব ছিলেন মাগুরার সর্বস্তরের মানুষের নেতা। তিনি আমাদের শিখিয়ে ছিলেন সংসদে কিভাবে প্রশ্ন করতে হয়।

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে তার কবর জিয়ারত শেষে শহরে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: