মাগুরানিউজ.কম:
মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি এ সভার আয়োজন করে ।
মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী। উপস্থিত ছিলেন জেলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, সহকারী শিক্ষা পরিদর্শক মাজেদুর রহমানসহ বিশিষ্ট জনেরা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।


