শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মাগুরা জেলা সনাতন কল্যান সমিতির বিনম্র শ্রদ্ধাঞ্জলি

মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদক-
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’ ঢাকা।
আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস বলেন, স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন আর বুদ্ধিজীবী হত্যাকারীদের রায় কার্যকরের স্বস্তি এবার তৈরি করেছে এক ভিন্ন আবহ।
সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণ করতে আসা সাধারণ মানুষ এবার স্বপ্ন দেখছেন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের। এবার আর আক্ষেপ নয়, পেছনে তাকানো নয়, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস জানিয়ে সচেতন নতুন প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসা জনতার ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার স্রোত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: