শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীপুরে র‌্যালি ও আলোচনা সভা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত শোকাবহ দিন। এদিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য ও কৃতী সন্তানদের।

শ্রীপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা সমাজসেবা অফিসার, কাজী আরিফ বিল্লাহ।

আলোচনা সভা শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সন্ধ্যায় শহীদদের উদ্দেশ্যে শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: