মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় আফসার সরদার (৫৫) নামে এক খড় বিক্রেতা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রাকযোগে খড় নিয়ে ঢাকায় যাওয়ার পথে আরেকটি ট্রাকের ধাক্কায় তার গাড়িটি উল্টে গেলে মৃত্যু হয় আফসারের।

নিহত আফসার শালিখা উপজেলা উচগ্রামের লোহাই সরদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন বাপি (১৭) ও মেহেদি (২৭) নামে দু’জন।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আফসার মাগুরা থেকে ট্রাকযোগে খড় নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তার খড়বোঝাই ট্রাকটি রামনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে আফসারের খড়বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে মৃত্যু হয় তার।

আহত বাপি ও মেহেদিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিহত আফসারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: