মাগুরানিউজ.কমঃ
গোলাপ, গাঁদা, ডালিয়া, কসমস, পিটুনিয়া, সেলফিয়া, চন্দ্রমল্লিকা, স্নোবল, ডানিংটাচ, সূর্যমুখী, কোটালিকা, ল্যান্টানা, নয়নতারা, পঞ্চটিয়া, লিলিয়ানসহ বাহারি সব নাম। দেশি-বিদেশি শীতের ফুলগুলোর নামের মতোই তাদের রং-রূপও আলাদা।
মাগুরায় বাড়িতে বাড়িতে লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপি রঙের যেন মেলা বসছে। শৌখিন মানুষেরা নার্সারি থেকে ফুলের চারা নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে।
শীতের ফুল দেখে ক্রেতার মুখে হাসি দেখা দিলেও তা নার্সারির মালিক ও শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পারছে না। ফুলগুলোকে সুন্দর দেখাতে নিয়মিত পানি দিতে হয়। যত্ন করতে হয়। একবার ফুল ঝরে গেলে তখন সেই চারা বিক্রি হয় না। আবার ফুল ফোটার জন্য অপেক্ষা করতে হয়। কেননা গাছে ফুল না দেখলে ক্রেতাদের মন ভরে না।
বিক্রেতারা জানালেন, পলি প্যাকের চারার গড়পড়তা দাম প্রতিটি ১০ থেকে ৫০ টাকার মধ্যে। বড় চারার দাম ফুলের জাত, আকার আকৃতির ওপর নির্ভর করে।


