মাগুরায় মাহমুদুর রহমানের নামে একশ’ হাজার কোটি ডলারের মানহানী মামলা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে করা কটুক্তিকে রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর দাবি করে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মাগুরা সিনিয়র জুডিসিয়াল আদালতে একশ’ হাজার কোটি ডলারের মানহানী মামলা মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতের আইনজীবী আশরাফ হোসেন লিটন মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন আগামী ২৯ জানুয়ারীর মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি মতবিনিময় সভা হয়। সেখানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কটুক্তি করেন। যা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। মামলার বাদী ইউটিউবে সেই বক্তব্য দেখে ও শুনে মর্মাহত হয়েছেন। পাশাপাশি ওই বক্তব্যে বর্তমান সরকার ও দেশের অপুরণীয় ক্ষতিসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের একশ” হাজার কোটি ডলার পরিমান ক্ষতি হয়েছে দাবি করে বাদী আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানান।

বিজ্ঞ আদালত বাদীর আবেদন আমলে নিয়ে ২৯ জানুয়ারী ২০১৮ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেন। মামলায় জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সৈয়দ ফিরোজুর রহমান ও মোহাম্মদ আবু বক্কারকে সাক্ষী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: