মাগুরানিউজ.কমঃ
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় শেষে সপ্তাহব্যাপী মেলার বাকি অংশ বউমেলা নামে পরিচিত। লাখো মানুষের মিলনমেলায় নারীদের পছন্দের নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। স্থানীয়রা জানান, বিপুলসংখ্যক গৃহবধূ এ মেলায় অংশ নেন। গ্রামের বউ-শাশুড়ি, ননদ-ভাবির সেজেগুজে মেলায় আসেন। প্রসাধনী, অলঙ্কার, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীসহ নানান পণ্য কেনাকাটায় মেতে ওঠেন। প্রায় শতবছর ধরে বাংলা পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা শুরু হয়।
প্রতিবছরের মতো এবারও জমে উঠেছে এই বউ মেলা। মেলায় আসা প্রসাধনী ও অলঙ্কার ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার মেলায় নানা ধরনের আকর্ষণীয় কসমেটিকস পণ্য আনা হয়েছে। প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই মেলাকে ঘিরে বড়রিয়া পার্শ্ববর্তী গ্রামগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।
মেলায় নিত্যপ্রয়োজনীয় বাঁশ, বেত, কাঠ ও লোহার গৃহস্থালি সামগ্রীও বিক্রি হচ্ছে।


