মাগুরানিউজ.কম:
মাগুরায় সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও জন্মগত সমস্যায় ভুগছেন এমন ২৫ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আতিকুর রহমান।
উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের এমপি ডঃ বিরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মেজর জে. (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহহাব, কামরুল লায়লা জলি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, কামরুজ্জামান খান, মো. আবু সফিয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


