মাগুরার জাগলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতাড়া গ্রামের ফেলু খাঁর ছেলে সামাদ খাঁ (৬০) ও একই উপজেলার উত্তরাকা গ্রামের আক্তার খাঁর ছেলে আমিনুল খাঁ (৩০)।

মাগুরা সদর থানার এসআই ওলিয়ার রহমান জানান, ওই দুই গরু ব্যবসায়ী যশোর থেকে ট্রাকযোগে গরু নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তারা উভয়ই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টার দিকে তারা মারা যান।

নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: