মাগুরানিউজ.কমঃ
আজও মাগুরা শহরবাসীর ঘুম ভাঙার আগে ভোর থেকে বৃষ্টি হয় বৃষ্টি। একদিকে শীতের হিমেল হাওয়া, অন্যদিকে বৃষ্টিতে ভিজে নাকাল হতে হয় শহরবাসীকে।
কয়েকদিন ধরে রাতে শিশির, ভোরে কুয়াশা। শীতটা টের পাওয়া যাচ্ছে একটু একটু করে।
আজ সকাল থেকে একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে চলছে বৃষ্টি। ছাতা হাতে বের হচ্ছেন শহরবাসী। ছিন্নমূল পথশিশু ও মানুষদের ভোগান্তিও বেড়েছে কয়েকগুন। তাদের ভাসমান আবাসস্থল ভিজে গেছে বৃষ্টিতে, সেই সঙ্গে হিমেল হাওয়া কাঁপুনি দিয়ে যাচ্ছে তাদের।


