বর্ণিল আলোকচ্ছটা আর সুরের যাদুতে আন্দোলিত মাগুরা স্টেডিয়াম

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

ব্যস্ত প্রাণ অবকাশ চায়। ক্লান্ত মন চায় একমুঠো বিনোদন। কর্মমুখর মাগুরাবাসী বিনোদিত হওয়ার সুযোগ খুব বেশি পান না। কিন্তু খানিক সুযোগেই যে সময়টাকে মাতিয়ে তুলতে পারেন তারই প্রমাণ মিলছে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হওয়া শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে। আসরের প্রথম দিন বর্ণিল, লোকে লোকারণ্য। চারদিকে কেবল মানুষ আর মানুষ। এ যেন মানুষেরই সমুদ্র।

সন্ধা থেকে সুরের তালে আন্দোলিত হয়ে যখন তারা প্রাণ খোলেন চিৎকারে মনে হয় যেন সুরের দেবতাও আবেগে ভেসে যাবেন আজ। রিঙ্কু, বিউটিসহ ঢাকা থেকে আগত শিল্পিদের গান শুনে হাজারো মানুষের হাতগুলো তালি দিতে যখন উপরে ওঠে- বোধ হয়, মনের মন্দির থেকে উড়ে এসেছে সুরের ফিনিক্স পাখি। এই তো সুখ, এখানেই শান্তি। এমনই অভিব্যক্তি সবার চোখে মুখে।

সন্ধ্যার পর থেকেই তিল রাখারও ঠাঁই নেই মাগুরা স্টেডিয়ামে। আরও আসছেন শ্রোতারা দল বেঁধে। সব বয়সী মানুষ এসেছেন শেকড় সন্ধানী লোক গান শুনতে। 

স্টেডিয়ামের গ্যালারি, মূল মাঠে এবং ঘাসে বসেও মানুষ গান উপভোগ করছেন। এত মানুষ প্রবেশে চারদিকে হুড়োহুড়ি হলেও পুরো স্টেডিয়াম ছিল কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। হাজার হাজার দর্শক ঠেকাতে অনেকটা হিমশিম খেয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: