মাগুরানিউজ.কমঃ
জমজমাট মাগুরা শহরে কাত্যায়নী পূজার মেলা। জিলিপি-ফুচকার দোকানের পসরা, পুতুল নাচের তাঁবু আর রয়েছে যাদুর প্রদর্শনী। শিশুদের জন্য নাগরদোলা, ট্রেনসহ নানা ধরণের রাইড রয়েছে মেলাতে। শহরের ছানার বটতলা ঘিরে বসেছে জমজমাট মেলা।
মেলা উপলক্ষে নানা ধরণের কাঠের আসবাব, তৈজষপত্র, কম্বল, ক্রোকারিজ সামগ্রী, কোর্ট, প্যান্ট, ব্লেজারসহ নানা ধরণের সামগ্রী বিক্রি করতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা।
রয়েছে খাবারের দোকান, হাতে তৈরী মালামাল, গিফট আইটেম, ইমিটেশনসহ রকমারি সামগ্রীর দোকান।


