উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ : মাগুরায় পরিকল্পনামন্ত্রী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ। আওয়ামী লীগের হাত ধরেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রথম সারির দেশগুলোর মধ্যে অবস্থান করবে।

তিনি বলেন, মানুষের জীবনে যেমন পরিবর্তনের সুযোগ আসে, ঠিক তেমনি সময় এসেছে বাংলাদেশের। বাংলাদেশ বীরের জাতি। এদেশ হারতে জানে না। দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ক্রিকেটের হাত ধরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দানে জেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য অন্তর্ভূক্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু, গোলাম মওলা, এ্যাড. রাশেদ শাহিন, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। রক্ত দিয়ে যারা এদেশকে স্বাধীন করেছেন আমরা তাদের কাছে অনেক ঋণী, আমরা তাদের সে ঋণ শোধ করছি। আপনারা (জনগণ) আওয়ামীলীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন। এ কারণে আমরা দেশের উন্নয়ন করার সুযোগ পাচ্ছি।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর মাগুরায় যে উন্নয়ন হয়নি গত ৯ বছরে আওয়ামীলীগ সরকার মাগুরায় সে উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীতে মাগুরায় রেল লাইন নির্মাণ করা হবে। তা ছাড়াও আমি সাকিব, মাশরাফি ও মুস্তাফিজকে কথা দিয়েছি তাদের জেলাতে একটি করে ক্রিকেট একাডেমী নির্মাণ করা হবে। নবগঙ্গা নদী খনন, শ্রীপুর ও মহম্মদপুরের গড়াই ও মধুমতি নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পল্লী অবকাঠামো উন্নয়ন, শহরে দুটি ফুট ওভার ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: