মাগুরাতে সবজি এখন সাধারনের নাগালের বাইরে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মাগুরাতে সবজি এখন সাধারনের নাগালের বাইরে। বাজারে প্রতি কেজি শিমের দাম এখন ১৪০ টাকা। টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। আর সাদা ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকা। ১৩০ টাকা কেজি দরের নিচে নামছে না কাঁচামরিচ। কমছে না দেশি পেঁয়াজের ঝাঁজ। বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে বর্তমানে ৮০ টাকা ছাড়িয়ে গেছে। মাগুরার বিভিন্ন বাজারের দ্রব্যমূল্যের চিত্র অনেকটা এমন। সবজির দামের উলম্ফনের কারণে কিছু কিছু সবজির থেকে ব্রয়লার মুরগি সস্তায় মিলছে কিছুদিন ধরে।

বাজার ঘুরে জানা গেছে, শুধু শিম বা টমেটো নয়; বাজারগুলোতে এখন সব রকম সবজির দামই চড়া।বাজারগুলোতে ৬০ টাকা কেজির নিচে তেমন কোনো সবজিই পাওয়া যাচ্ছে না।

ফলে পরিবারের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে এখন নিম্ন ও নির্দিষ্ট মানুষের এখন ত্রাহি অবস্থা। সবজির মূল্যের ঊর্ধ্বগতির কারণে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, সবজি বাদ দিয়ে অনেকেই এখন বাধ্য হয়ে খাদ্য তালিকায় নিয়মিত ব্রয়লার মুরগি রাখছেন।

আগে যেখানে মাঝে-মধ্যে শখ করে মাংস খাওয়া হতো এখন এমন অনেক পরিবারকে বাধ্য হয়ে সবজির বদলে মুরগির মাংস খেতে হচ্ছে। তবে এতে অবশ্য একটি উপকার আছে, নিম্নবিত্তের পুষ্টির ঘাটতি কমে আসবে!’ কথাগুলো বলছিলেন মাগুরা পুরাতন বাজারে সবজি কিনতে আসা ফরিদ মিয়া।

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফরিদ মিয়া বলেন, ‘দিনের পর দিন সব পণ্যের দাম বাড়ছে। দাম কমানোর বিষয়ে কারও কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা থাকবে কেন? দাম কমানোর দায়িত্ব যাদের, তাদের তো দাম বাড়লে আর সমস্যা নেই। সমস্যা যত আমাদের মতো নিম্নআয়ের মানুষের।’

কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অবস্থা যা দাঁড়িয়েছে সবজি খাওয়াই ছেড়ে দিতে হবে। ডাল, ভর্তা, ভাত আর মাঝে-মধ্যে ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করে খেতে হবে।

বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের সবজি হিসেবে পরিচিত ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ বাজারে এসেছে বেশ আগেই। সম্প্রতি বাজারে এসব সবজির সরবরাহও বেড়েছে। সাধারণত শীতকালীন সবজির সরবারহ শুরু হলে বাজারে সবজির দাম কমে আসে, কিন্তু এবার শীতকালীন এসব সবজির দামও বেশ চড়া।

বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের ফুলকপি প্রতিপিস বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায় আর বাঁধাকপি পিস ২৫ থেকে ৩০ টাকা। এছাড়া ছোট আকারের লাউ ৪০ থেকে ৫০ টাকার নিচে মিলছে না।

তবে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া কাঁচমরিচের দাম এখন অনেকটাই স্থির। তবে তা ১০০ টাকার নিচে মিলছে না। বাজারে কাঁচামরিচ বিক্রি হতে দেখা যায় ১২০ থেকে ১৩০ টাকায়।

মরিচের পাশাপাশি বাড়তে থাকা পেঁয়াজের দাম দু’দিন ধরে কিছুটা স্থির রয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। 

সবজি বিক্রেতা কামাল হোসেন বলেন, দু’দিন ধরে সব সবজির দাম আবার বেড়েছে। বেশি দামে সবজি কিনে আনার কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

-ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: