মাগুরানিউজ.কম:
আজ থেকে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০১৭। বসুন্ধরা সিমেন্টের পৃষ্টপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। দুপুর ২ টা ৩০ মিনিটে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।
উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি খুলনা জেলা দলের মুখোমুখি হয়েছে।
এবারের টুর্নামেন্টে মোট ১৭ টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্বে আছাদুজ্জামান ফুটবল একাডেমি, আলহাজ নূরুল ইসলাম ফুটবল একাডেমি, খুলনা জেলা দল, রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ ফুটবল একাডেমি, কুষ্টিয়া জেলা দল, সাতক্ষীরা জেলা ফুটবল দল, যশোর জেলা ক্রিড়া সংস্থা, শুভ সকাল চুয়াডাঙ্গা, টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাব, মাগুরা জেলা ক্রিড়া সংস্থা ও গোপালগঞ্জ আবাহনী ক্রিড়া চক্র অংশ নেবে। গ্রুপ পর্বের বিজয়ীদের সাথে কোয়াটার ফাইনালে সরাসরি অংশ নেবে ঢাকার লেফটেনেন্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোটিং ক্লাব যুবদল, বাংলাদেশ নৌবাহিনী ও বসুন্ধরা কিংস। ৭ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।


