মাগুরা পৌরসভার কর্মীদের কর্মবিরতী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

রাজস্ব খাতে বেতন ভাতার দাবিতে মাগুরা পৌরসভার তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী আজ সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। 
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা শাখার নেতাকর্মীরা আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার প্রধান গেটে অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ করে।

সংগঠনের সভাপতি মোল্যা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় সংগঠনের পক্ষে নানা দাবি তুলে ধরেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মোল্যা।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী তাসমিনা আলী লিলি, হিসার রক্ষণ কর্মকর্তা উদয়শংকর রায়, ইঞ্জিনিয়ার মো: মাহবুবুর রহমান, মো: শাহিনুর রহমান, মো: তবিবর রহমানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা জানান- সারাদেশে ২২৭টি পৌরসভার ৩২হাজার ৫শজন কর্মকর্তা কর্মচারি নিয়মিত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরমধ্যে মাগুরা পৌরসভায় গত ৮মাস ধরে বেতনভাতা বন্ধ রয়েছে। ফলে তাদের সংসার চলছে না। এ অবস্থায় তারা অবিলম্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: