নদী ভাঙনের কবলে শ্রীপুরের টিকারবিলা, চলছে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

গড়াই নদীর ভাঙনের কবলে শ্রীপুরের টিকারবিলা গ্রাম। ভাঙনে গ্রামের এগার পল্লী মহাশ্মশান ও মন্দিরের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা ও পার্শ্ববর্তী আবাদী জমি। ভাঙন রোধে ইতিমধ্যেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ শুরু করছেন এলাকার বাসিন্দারা। ভাঙন কবলিত ১১টি গ্রামের শতাধিক লোক বাঁধ নির্মাণের কাজে হাত লাগিয়েছেন। মহাশ্মশান কমিটি, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মি ও এলাকাবাসী পাশ্ববর্তী উঁচু জায়গা থেকে বস্তা ভর্তি মাটি এনে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন।

১১ পল্লী মহাশ্মশান কমিটির সভাপতি অজিত মন্ডল জানিয়েছেন, হঠাৎ করেই নদী ভাঙন শুরু হয়েছে। বিষয়টি জরুরী ভিত্তিতে সমাধানের জন্য মাগুরার জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে আবেদন জানানো হয়েছে। সরকারি সহায়তা পেলে মন্দিরসহ মহাশ্মশানের বাকি অংশ রক্ষা করা সম্ভব হবে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: