মাগুরানিউজ.কম:
মাগুরাসহ সংলগ্ন অঞ্চলে কয়েক দিন ধরে হালকা শীত পড়তে শুরু করেছে। আর শীতের মৌসুম শুরু হতে না হতেই খেজুর রস আহরনে গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছেন। বর্তমানে প্রত্যন্ত অঞ্চলের গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেধে নিপুন হাতে গাছ চাঁচাছোলা ও নলি বসানোর কাজ করছেন। কয়েকদিন পরই পুরোপুরি খেজুর গাছ কাটার ধুম পড়ে যাবে। শীত মৌসুম এলেই মাগুরার সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয়। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এ অঞ্চলের গাছিরা। তাদের মুখে ফুটে উঠে রসালো হাসি।


