মাগুরায় দুই ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে শহরের দুই ক্লিনিককে জারিমানা এবং এর মধ্যে একটিকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জানান, শহরের ভায়নার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্সবিহীন শারমিন ক্লিনিকে রোগী ভর্তি, সিজারিয়ান অপারেশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের বিষয়ে ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার দুপুরে ক্লিনিকটিতে পরিদর্শন করে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান। এ সময় শারমিন ক্লিনিকের মালিক শারমিন আক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। ক্লিনিক মালিক তাৎক্ষণিকভাবে জারিমানার টাকা পরিশোধ করে লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করার অঙ্গীকার করেন।

এদিকে, একই ভ্রাম্যমাণ আদালত সদর হাসপাতাল এলাকায় হ্যাপি ক্লিনিক নামের অপর একটি ক্লিনিকে অভিযান চালিয়ে এর ব্যবস্থাপককে দুই হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করে দেন। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান ও সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা.সুব্রত কুমার বিশ্বাস অভিযানে অংশ নেন।

-ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: