অসাধারণ….

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র জয় –

মাগুরা জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত সরকারী শিশু পরিবারের মেয়েদের সাবলম্বী করতে প্রশাসনের প্রচেষ্টা সীমাহীন। পড়াশোনা শিখিয়ে সামাজিক সম্মান ফিরিয়ে দিতে চান এখানকার কন্যা শিশুদের৷ সুবিধাবঞ্চিত এসব শিশুরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেদের ভালোমন্দ নিজেরাই বুঝতে পারে সে জন্য প্রচেষ্টার অন্ত নেই৷ 

প্রতিনিয়ত এসব শিশুদের কল্যাণে ও সৃজনশীলতা বৃদ্ধিতে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়৷ তেমনই এক উদ্যোগে জেলা প্রশাসনের তত্বাবধানে শিশু পরিবারের সকল মেয়েদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষে চলছে দক্ষতা উন্নয়ন কার্যক্রম ( skill development program)।  উপস্থিত বক্তৃতা, ছবি আকা, গান শেখা, অভিনয়, আবৃত্তি, খেলাধুলা, ইংরেজী ও গনিত শেখা, নৃত্যকলা এমন সব বিষয়ে অভিজ্ঞদের সরাসরি অংশগ্রহনে চলছে নিয়মিত অনুশীলন।

জনাব আজমুল হক৷ মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক। অরূপ অসাধারণ সৃজনশীল একজন সদাতৎপর উন্নয়নকামী মানুষ৷ এমন অনেক উন্নয়নমুখী কাজ তিনি প্রতিনিয়ত করে থাকেন যা সর্বদায় অনুসরনীয় হয়ে থাকবে।

রবিবার দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে শিশু পরিবারের মেয়েদের মাঝে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজমুল হক। প্রশিক্ষনের বিষয় ‘উপস্থিত বক্তৃতা’। মনোমুগ্ধকর উপস্থাপনা ও সাবলিল আন্তরিক পরিবেশনায় শিশুরা বিমোহিত হয়ে পরে। জড়তা কাটিয়ে এসব শিশুদের সাবলিল পরিবেশনা জানিয়ে দিলো প্রশিক্ষক হিসাবেও দারুন সফল তিনি। অনুশীলন শেষে শিশুদের সম্মিলিত জিজ্ঞাসা- আবার কবে আসবেন স্যার? ওদের আকুতি জানিয়ে দিলো মমতা আর আন্তরিকতায়ও চরম সফল তিনি। এক কথায় শুধু এটুকুই বলা যায়- অসাধারণ!

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজমুল হক বলেন, তিনি এই শিশুদের সঙ্গ সবসময় খুব উপভোগ করেন।পড়াশোনা শিখে এখানকার শিশুরা যাতে নিজেদের ভালোমন্দ নিজেরাই বুঝতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, দেশের সম্পদ হয়ে উঠতে পারে সে জন্য প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে৷

সাধ্যমত এগিয়েে এসে সুবিধাবঞ্চিত এইসব শিশুদের সমাজের মুলস্রোতে নিয়ে আসতে ভূমিকা রাখতে সবার প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: