মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় নিহত ৩ বাংলাদেশির একজন মাগুরার

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক- 

মালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন প্রকল্পে ভূমিধসের ঘটনায় নিহত ১১ জনের মধ্যে তিন বাংলাদেশিসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত শনিবার ২১ অক্টোবর সকালে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনে দুটি ৪৯তলা ভবন নির্মাণস্থলে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ১৪ জন নিহতের কথা বলা হলেও তিন শ্রমিক নিজেদের রক্ষা করতে সক্ষম হন।

পেনাং রাজ্যের ফায়ার সার্ভিসের ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি আন্তর্জাতিক জানিয়েছেন, এসএআর টিম রবিবার বিকেল পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে।

এ আটজন হচ্ছেন বাংলাদেশের মাগুরা জেলার নূর আলম, যশোরের মনিরুল ইসলাম ও কক্সবাজারের হোসেইন মোহাম্মদ, মিয়ানমারের ইউনুস নাজির হাসান, মোহাম্মদ ইলিয়াস মোস্তাক ও রহমতুল্লাহ মোহাম্মদ সিদিক এবং ইন্দোনেশিয়ার হসরিন ও ইরউইন।

এনটিভিতে প্রকাশিত সংবাদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সাইদুল ইসলাম মুকুল জানান, নিহত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি তিনজনকে শনাক্ত করা গেছে। এঁরা হলেন মাগুরার নূর আলম, যশোরের মনিরুল ইসলাম ও কক্সবাজারের হোসাইন মোহাম্মদ। তবে নূর আলমের বাড়ি কোথায় তাৎক্ষনিক তা জানা যায়নি

আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব তাঁদের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান সাইদুল ইসলাম।

বিভিন্ন আন্তজার্তিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ধারণা করা হচ্ছে আনুমানিক ৩০ জনের লাশ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: