মাগুরায় সাংবাদিকদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

“নো বিসিএস-নো ক্যাডার” এই স্লোগানকে সামনে রেখে রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এর নির্দেশনা অন্তর্ভূক্ত করে বিধিমালা জারির দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই মত বিনিময় সভার আয়োজন করেন।

বেলা সাড়ে ১২টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক লক্ষণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাইদ মোল্যা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক শওকত হোসেন, সরকারি মহিলা কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক তারিকুল ইসলাম হিরক।

মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে অধ্যাপক সাইদুর রহমান, শামিম খান প্রমুখ বক্তব্য রাখেন।

ছবি- সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: