ঐতিহাসিক শের-শাহ্ সড়কে যানবাহন চলাচল বন্ধ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

ঐতিহাসিক শের-শাহ্ সড়ক। সুলতান শেরশাহ্ ক্ষমতায় থাকাকালীন যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন চলাচলের সুবিধার্থে এই রাস্তাটি নির্মাণ করেছিলেন। রাস্তাটি ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ নামেও পরিচিত। রাস্তাটি ভারতের সিন্ধুনদ থেকে শুরু হয়ে যশোর শহরের পার্শ্ব দিয়ে বাঘারপাড়া থানার মধ্য দিয়ে মাগুরা জেলার শালিখা উপজেলার শতপাড়া, শরুশুনা, দেশমুখপাড়া, বুনাগাতী গ্রামসহ বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে নহাটা (মহম্মদপুর উপজেলা ) হয়ে ফরিদপুরের মধ্য দিয়ে ঢাকার অদুরে সোনারগাঁও পযন্ত বিস্তৃত।

শনিবার ঐতিহ্যবাহী এই সড়কের শালিখার শতপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্রিজ ভেঙ্গে নদীতে পরে যাওয়ায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা ওমর মোল্ল্যাসহ একাধিক ব্যক্তি জানান, শনিবার সকালে বৃষ্টির মধ্যে হটাৎই বিকট শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখতে পান সিমেন্ট বোঝাই করা একটি ট্রাক শতপাড়া এলাকার হারাণ মন্ডলের ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে রয়েছে। সিমেন্ট বোঝাই ট্রাকটির চালক বা হেলপার কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়েছে। ব্রিজটি সম্পুর্ন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তবে এ বিষয়ে দায়িত্বশীলদের কোন মন্তব্যও পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অতিরিক্ত লোডের কারনেই এ দূর্ঘটনা।

রাস্তাটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার মাইল। ১৫৪১ থেকে ৪৫ সালের মাত্র পাঁচ বছরের শাসনামলে শের শাহ’র তত্ত্বাবধানে নির্মাণ করা হয় ’সড়ক এ আজম’ যা ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: