মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাবা-মাকে মারপিট, ছেলে আটক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাবা-মাকে মারপিট করার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ছেলে জুয়েল বিশ্বাসকে (৩৫) নিজ বাড়ি মাগুরা সদরের বেলনগর গ্রাম থেকে আটক করা হয়।

বাবা মোসলেম বিশ্বাস ও মা ফাতেমা বেগমের অভিযোগ- তাদের বড় ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কাজের সাথে যুক্ত। ছেলের স্ত্রী সালেহা বেগমও মাদক ব্যবসায় যুক্ত। অবৈধ ব্যবসায় নিষেধ করা নিয়ে মাঝে মধ্যেই বাবা ছেলের মধ্যে বাকবিতণ্ডা হতো। এরই প্রেক্ষিতে গত শনিবার জুয়েল ও তার স্ত্রী মিলে তাদেরকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় তারা মাগুরা সদর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

মাগুরা সদর থানার এসআই আনিসুর রহমান জানান, বাবা মোসলেম বিশ্বাসের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জুয়েলকে আটক করে। তার বিরুদ্ধে আরো কিছু মামলা আছে। সেই মামলাগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: