মাগুরানিউজ.কম:
মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নাজমুলকে সংগঠন থেকে বহিস্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ ০৯.১০.২০১৭ ইং তারিখে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল জানান, নাজমুল সম্প্রতি মাগুরার শ্রীপুর উপজেলার ২ যুবককে মাগুরা পুলিশ লাইনে বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি দেবার নামে ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় প্রতারিত ওই দুই যুবকের পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। সংগঠনের নেতাকর্মীদের এ সংক্রান্ত দাবির প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে গৃহীত তদন্তে এই মামলার অভিযোগের সত্যতা মেলে। তারই প্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা স্বাক্ষরিত এক পত্রে সংগঠনটির কেন্দীয় সংসদে শৃংখলা ভঙ্গের অভিযোগে পত্র প্রেরণ করে। এবং আজই সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাব্বির হোসেন নাজমুলকে বহিস্কারের সিদ্বান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।


