মাগুরাতে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের কাঁচাবাজারগুলোতে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। উল্টো বেড়েছে কাঁচামরিচ, শিম, গাজরসহ অন্যান্য সবজির দাম। ৫০ টাকা কেজি দরের নিচে পাওয়া যাচ্ছে না বেশিরভাগ সবজি। পটল, ঝিঙা, করলা, ঢেঁড়স, ধুন্দল, বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। এমনকি কুমড়ার কেজিও ৫০ টাকা।

বাজারে শীতের আগাম সবজি হিসেবে এসেছে বাঁধাকপি। তবে দাম বেশ চড়া। ছোট আকারের প্রতিপিচ বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। শুক্রবার মাগুরার বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুম শুরু না হলেও শীতের বেশ কিছু সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। কিন্তু পাইকারদের কাছ থেকে সব সবজিই বেশি দামে কিনতে হচ্ছে, তাই আগের সপ্তাহের মতই চড়া দামে বিক্রি করতে হচ্ছে।
কাঁচাবাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার বলেন, দাম সহসা কমার সম্ভাবনা নেই। শীতের সবজি বাজারে পুরোপুরিভাবে না আসা পর্যন্ত চড়া দামই অব্যাহত থাকবে।
বাজারে কথা হয় গৃহিনী ময়না বেগমের সঙ্গে। মাগুরানিউজকে তিনি বলেন, কোনো কিছুই ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। বাজারে চালের দামও চড়া। সবকিছুর দাম এমন হলে আমাদের মত নিম্ন আয়ের মানুষের তিনবেলা খাওয়ায়ই দুরূহ হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: