মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
“টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা”- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
সোমবার (০২ অক্টোবর) এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ভায়না মোড় হয়ে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আতিকুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাসুদেব কুণ্ডু, বিসিক মাগুরার জেলা ব্যবস্থাপক মো. আনোয়ারুল সিদ্দিক, ডা. কাজী তারিফুজ্জামান, রোভা ফাউন্ডেশনের কাজী কামরুজ্জামান ও জেলা মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম।

