মাগুরানিউজ.কম:
‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব শিশু দিবস পালিত করা হয়েছে।
সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের ভায়না মোড় হয়ে প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি মাগুরা শাখা এ র্যালির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন- মাগুরা জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক, জেলা তথ্য অফিসার মো. রেজাউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা শিশু কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু প্রমুখ।


